শিরোনাম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখা নতুন ঠিকানায়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখা নতুন ঠিকানা ৪১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মধ্যে বক্তব্য দেন রয়েল ডেনিম লিঃ এর চেয়ারম্যান এএম সাইদুর রহমান । শাখা প্রধান মোঃ মাহবুব-এ আলমের সভাপতিত্বে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ জামাল উদ্দিন মজুমদার, এ.এফ.এম কামালুদ্দীন ও মুহাম্মদ শাব্বিরসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, শাখার কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *