শিরোনাম

ইস্টার্ন ইউনিভার্সিটিতে জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটির রেজাকুল হায়দার হলে  ৩০ জুন ২০২৫, জাপানে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ওয়ার্ক পারমিট ভিসার সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনারের আয়োজিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, ভাইস-চ্যান্সেলর, ইস্টার্ন ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন মরিসু নারিতা, সিইও, উইঙ্কল ইনক. (জাপান) এবং মো. রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, সামাইরা গ্রæপ ও এমপি ট্রাভেলস লিমিটেড। সেমিনারটি সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডিন, প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য দিয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন এসোসিয়েট প্রফেসর সৈয়দ হাবিব আনোয়ার পাশা, সামাইরা গ্রুপের কো- অর্ডিনেটর রাখি রয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিসেস এন্ড স্টুডেন্ট এফেয়ার্স এর উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম।

 

এ সময় জাপানে ইন্টার্নশিপ শেষ করে আসার অভিজ্ঞতা জানিয়েছে বিশ^বিদ্যালয়ের গ্রাজুয়েট শিক্ষার্থী উম্মে সুমাইয়া হোসেন এবং রতনা আকতার বাধন। তারা জাপানের টোকিওতে ইন্টার্নশিপ শেষ করে দেশে এসেছেন। তারা সবাইকে উদ্বদ্ধু করেছে জাপানে উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করতে।

 

সেমিনারে বক্তারা জাপানে পড়াশোনা, স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা পাওয়ার প্রক্রিয়া এবং জাপানি কোম্পানিতে চাকরির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। এতে শিক্ষার্থীরা বিদেশে ক্যারিয়ার গড়ার বাস্তবধর্মী দিকগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করে।

 

ইস্টার্ন ইউনিভার্সিটির সাফল্যের এক উজ্জ্বল উদাহরণ হলো মো. মনসুরুল হক রাশেদ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে সদ্য স্নাতক ডিগ্রি অর্জন করেছে। সে জাপানে তার ইন্টার্নশিপ শেষ করে জাপানের Mon Napoleon Co. Ltd.-এ পূর্ণকালীন চাকরি পেয়েছে। এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সাথে জাপানের Samaira Group এবং Othelo Financial Institution -এর সঙ্গে বিশেষ চুক্তির মাধ্যমে। এই সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান।

 

এই সেমিনারটি প্রমাণ করে যে, ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অনেক গ্র্যাজুয়েট জাপানে পড়াশোনা ও চাকরির সুযোগ পাচ্ছে, যা প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয়।

 

আরও দেখুন

বিইউপিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *