শিরোনাম

উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের যাতায়ত নিরাপদ করতে প্রাইম ব্যাংক ও বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডে’র মধ্যে চুক্তি

উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের অফিস যাতায়াত নিরাপদ করতে অংশীদারিত্ব করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ও বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী, উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের অফিস যাতায়ত নিরাপদ করতে বি-ট্র্যাক মোবাইল অ্যাপ “NIRAPATH” চালু করেছে, যার মাধ্যমে উদ্যোক্তা ও কর্মজীবী নারীরা কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে যাতায়াত করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব শামস আবদুল্লাহ মুহাইমিন এবং বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম. তানভীর সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাকের হেড অব উইমেন ব্যাংকিং অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডের হেড অফ সেলস জনাব সিরাজ উদ্দীন ‍সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

আরও দেখুন

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *