শিরোনাম

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহীদুল্লাহর নেতৃত্বে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবায় অগ্রগতি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং সরকারি খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ইতিবাচক অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহীদুল্লাহ-এর নেতৃত্বে সরকারি খাদ্যশস্য সংগ্রহ, খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস কার্যক্রম এবং খাদ্য গুদাম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলার সাধারণ মানুষের কাছে খাদ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। কৃষকদের কাছ থেকে সরকারি খাদ্যশস্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করা, খাদ্যবান্ধব কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে উপজেলা খাদ্য অফিসের কার্যক্রম প্রশংসিত হচ্ছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহীদুল্লাহ বলেন, সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জনবান্ধব সেবা প্রদানই তাদের প্রধান অঙ্গীকার। ভবিষ্যতেও মাদারগঞ্জ উপজেলা খাদ্য অফিস জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।

আরও দেখুন

অনলাইনে শেরে বাংলা নগর মহিলা কলেজ শিক্ষার্থীদের ফি-চার্জ নেবে সোনালী ব্যাংক

  সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে রাজধানীর শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ শিক্ষার্থীদের বেতন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *