শিরোনাম

ওয়ালটন লিফট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রজন্মের আইকন ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান

বাংলাদেশের সুপারব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন ব্র্যান্ডের লিফট প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাহসান খানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটন লিফট এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সেসময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন লিফট এর চিফ বিজনেস অফিসার জেনান-উল ইসলামসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

আরও দেখুন

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *