শিরোনাম

গ্যাস বিল পরিশোধকালে বিলের বিপরীতে উৎসে আয়কর কর্তনের হার ০.৬% নির্ধারণ

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ড-এর এস.আর.ও. নং-১৫৭-আইন/আয়কর-১২/২০২৫, তারিখ: ২৬ মে ২০২৫ খ্রি. অনুযায়ী গ্যাস বিতরণে নিযুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর গ্রাহক পর্যায়ে, আগামী ১ জুলাই ২০২৫ খ্রি. হতে যে কোন পরিমাণ গ্যাস বিল পরিশোধকালে বিলের বিপরীতে উৎসে আয়কর কর্তনের হার ২% এর পরিবর্তে ০.৬% হারে নির্ধারণ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৫ খ্রি. হতে গ্রাহক কর্তৃক গ্যাস বিল পরিশোধকালে গ্যাস বিল হতে ভ্যাট বাদ দিয়ে অবশিষ্ট অর্থের উপর ০.৬% হারে উৎস কর কর্তন করে সরকারি কোষাগারে জমা প্রদান পূর্বক অবশিষ্ট অর্থ কোম্পানির ব্যাংক হিসাবে জমা প্রদানের জন্য কোম্পানির সম্মানিত গ্রাহকদের অনুরোধ জানানো হলো।

 

আরও দেখুন

অনলাইনে শেরে বাংলা নগর মহিলা কলেজ শিক্ষার্থীদের ফি-চার্জ নেবে সোনালী ব্যাংক

  সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে রাজধানীর শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ শিক্ষার্থীদের বেতন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *