শিরোনাম

গ্লেবাল ইসলামী ব্যাংকের আদাচাকী এজেন্ট আউটলেটের উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রæতি নিয়ে ০৪ ডিসেম্বর ২০২৩ তারিখে সিরাজগঞ্জের বেলকুচিতে আদাচাকী এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ অনলাইন মাধ্যমে উক্ত আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জুলফিকার আলি খান, ভিপি ও মার্কেটিং ডিভিশনের প্রধান ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, ভিপি ও ব্রাঞ্চ অপারেশন ডিভিশনের প্রধান আহমেদ শোয়েব, এসএভিপি ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এ, কে, এম নূরুল আফসার, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ^স্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

আরও দেখুন

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *