শিরোনাম

জনতা ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে জনতা ব্যাংক লিমিটেড। সোমবার (১৭ জুলাই, ২০২৩) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ্ এবং জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় জনতা ব্যাংক লিমিটেডের ডিএমডি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ এবং এমআইএস ডিপার্টমেন্টের ডিজিএম শিবেষ কীর্ত্তনীয়া উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *