শিরোনাম

জনতা ব্যাংক লিমিটেডের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংক লিমিটেডের রংপুর বিভাগের আওতাধীন রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা এরিয়ার শাখা ব্যবস্থাপক সম্মেলন গত শনিবার (১০.০৯.২০২২) রংপুরের আরডিআরএস মিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মোঃ আসাদুজ্জামান ও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ আব্দুুল মতিনের সভাপতিত্বে সকল স্তরের নির্বাহী-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগন সম্মেলনে অংশগ্রহন করেন। এর আগে গত শুক্রবার দিনাজপুরের দশমাইল সড়ক সংলগ্ন একটি মিলনায়তনে রংপুর বিভাগের আওতাধীন দিনাজপুর ও ঠাকুরগাঁও এরিয়ার শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

আরও দেখুন

ইদে ঘরমুখো মানুষের ইদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নির্দেশ : মাননীয় প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান

ঢাকা, রবিবার, ০৮ মার্চ ২০২৬ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর, ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *