নওগাঁ প্রতিনিধি:
নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জনগণের জীবনমান উন্নয়নে সরকারি বিভিন্ন প্রকল্প ও সেবার কার্যকর বাস্তবায়নে প্রতিষ্ঠানটির কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে।
নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মোঃ মাহমুদ আলম এর নেতৃত্বে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জনসেবাকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় জনস্বাস্থ্য সুবিধা পৌঁছে দিতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।
জনসাধারণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন, প্রকল্পের মান বজায় রাখা এবং সেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে একটি সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মোঃ মাহমুদ আলম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই অধিদপ্তরের অন্যতম প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, জনস্বাস্থ্য খাতের উন্নয়নে পরিকল্পিত কার্যক্রম ও দায়িত্বশীল নেতৃত্ব অব্যাহত থাকলে নওগাঁয় নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার আরও উন্নতি ঘটবে। এতে জেলার মানুষের স্বাস্থ্যঝুঁকি কমার পাশাপাশি জীবনযাত্রার মানও আরও উন্নত হবে।
businessbarta.com সবার জন্য businessbarta.com