শিরোনাম

জামালপুর জেলার সরিষাবাড়ি, নান্দিনা, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ সংক্রান্ত ঘোষণা

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২/১১/২২ ইং তারিখ শনিবার সকাল ৮ঃ০০ টা হতে দুপুর ২:০০ টা পর্যন্ত জামালপুর গ্রীডে সুইচিং-১ ও সুইচিং-২ ৩৩ কেভি ফিডারের লোড সাইডে কপার তার লাক্স স্থাপন, সুইচিং-১ ও সুইচিং-২ ৩৩ কেভি ফিডার ইন্টার চেঞ্জ, দুইটি পোলে ক্লাম্প স্থাপন ও সরিষাবাড়ী ডাবল সার্কিট লাইনে রক্ষনাবেক্ষণ কাজ করা হবে।

এজন্য সুইচিং-১, সুইচিং-২ ৩৩ কেভি লাইন বন্ধ থাকবে।

ফলে সরিষাবাড়ি, নান্দিনা, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উক্ত কাজের স্বার্থে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সকলের ধৈর্য এবং সহযোগিতা একান্তভাবে কাম্য।

আরও দেখুন

সরিষাবাড়ী খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা মোঃ শামছুল হকের

সরিষাবাড়ী প্রতিনিধি: জনসাধারণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং প্রান্তিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *