শিরোনাম

জেসিআই ঢাকা নর্থ এর ২০২৫ এর নতুন কমিটি নির্বাচিত

 

জেসিআই ঢাকা নর্থ এর ২০২৫ এর নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (১৪ই জানুয়ারি) অনুষ্ঠিত জেসিআই ঢাকা নর্থের সাধারণ সভায় এই বছরের জন্য নতুন কমিটি গঠন সম্পন্ন হয়। এতে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে সুমাইয়া হক।

এছাড়াও নতুন কমিটিতে ইভিপি মো. শফিউদ্দিন আলা রাজু, ভিপি নূর-ই-আশরাফী, ভিপি এস.এম মহিউদ্দীন সেলিম, সেক্রেটারি জেনারেল জাকিয়া ফেরদৌস নন্দিতা, ট্রেজারার মো: নূর নবী মেহেদী, জিএলসি আসিফ মোহাম্মদ শাবাব, ট্রেনিং কমিশনার নাইমুল কাদের, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট রাশাদ রিয়াজ ও জেসিআই ইন বিজনেস চেয়ারপারসন হিসেবে শেখ আহমেদ সৌমিক দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।

লোকাল ডিরেক্টর পদ পেয়েছেন ইরফানুর রহমান, ফারদিন আল গফুর, মোঃ আলীউর রহমান সোহান, মেহরাব মনসুর এবং ত্রিবেণী বিশ্বাস অ্যালিস। এছাড়াও লোকাল কমিটি চেয়ার হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারজানা ইসলাম মৌরি, মোঃ রেজওয়ানুল হক জাহিন এবং নাঈম হোসেন মজুমদা।

 

উক্ত অনুষ্ঠানে প্রেসিডেন্টকে  শপথ পাঠ করান বিদায়ী প্রেসিডেন্ট মো. শাহরিয়ার হাসান জিসান, উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট কাজী ফাহাদ, জেসিআই ঢাকা নর্থ এর প্রাক্তন প্রেসিডেন্ট বৃন্দ, সদস্যবৃন্দ ও অন্যান্য চ্যাপ্টার থেকে সম্মানিত বোর্ড মেম্বারগণ।

 

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মূলত বিশ্বব্যাপি বিস্তৃত ১৮ থেকে ৪০বছর বয়সী যুবকদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান যার মূল লক্ষ্য রাষ্ট্র ও সমাজের কল্যাণে ভবিষ্যৎ প্রজন্মকে সাংগঠনিক উপায়ে দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা। জেসিআই বাংলাদেশের একটি উজ্জ্বল অঙ্গপ্রতিষ্ঠান হল জেসিআই ঢাকা নর্থ। গত ২৫ বছর ধরে এই সংগঠনটি অত্যন্ত দৃঢ় পরিকল্পনার সাথে সামাজিক উন্নয়নের লক্ষেই কাজ করে এগিয়ে যাচ্ছে জেসিআই ঢাকা নর্থ। এই বছর ধারাবাহিকতার সাথে আরো বিস্তৃত ও নতুন উদ্দমে সমাজ সেবা মূলক কাজ সুযোগ করার পরিকল্পনা নিয়ে নতুন কমিটি যাত্রা শুরু করবে, বলেছেন সংগঠনটির নব নির্বাচিত প্রেসিডেন্ট।

আরও দেখুন

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *