শিরোনাম

ঝালকাঠি জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে ইতিবাচক উদ্যোগ

ঝালকাঠি প্রতিদিন:

ঝালকাঠি জেলা খাদ্য অফিস জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু সংরক্ষণ, ন্যায্যমূল্যে খাদ্য বিতরণ, ওএমএস কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অফিসটির বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শফি উদ্দিন আহাম্মদ-এর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় সেবার গতি ও মান উন্নয়নে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। দায়িত্বশীল নেতৃত্ব, স্বচ্ছতা এবং জনসেবামুখী কার্যক্রমের মাধ্যমে ঝালকাঠি জেলা খাদ্য অফিস জেলার খাদ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও গতিশীল করতে কাজ করে যাচ্ছে।

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা এবং জনগণের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা জেলার সর্বস্তরের মানুষের।

আরও দেখুন

উন্নয়নের ধারায় বিমান

বিশ্বের বুকে জাতির স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা বহন করে চলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *