শিরোনাম

টেকসই উন্নয়নের স্থানীয়করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত”

ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েটস (আইডিয়া) ফাউন্ডেশন ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিমেক ইনস্টিটিউট-এর যৌথ উদ্যোগে “টেকসই উন্নয়নের স্থানীয়করণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন আইডিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি সাস্টটেইনিবিলিটি পলিসি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. ডোরা মেরিনোভা। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ও মার্কেটিং বিভাগের প্রধান প্রফেসর ড. জুলিয়া রিচার্ডসন। এছাড়াও আলোচক ছিলেন এসডিজি একশন রিসার্চ-এর উপদেষ্টা কনসালটেন্ট ড. মোয়াজ্জেম হোসেন, সার্কুলার ইকোনমিকস পিটিই লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আসিফ সিদ্দিকি, আইডিয়া ফাউন্ডেশন-এর প্রধান গবেষক হোসাইন সামাদ। সভাপতিত্ব করেন সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম।

মোঃ আবুল কালাম আজাদ বলেন, এসডিজি বাস্তবায়নে নারী ও যুবকদের এগিয়ে আসার অনুরোধ জানান এবং এর ফলে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। স্থানীয় জনপ্রতিনিধি, মুরব্বিসহ সকলের সহায়তার মাধ্যমে স্থানীয় উন্নয়নকে দ্রুততর করা সহজ হবে।

আরও দেখুন

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের ঈদ আনন্দকে আরও অর্থবহ করতে আনুষ্ঠানিকভাবে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *