শিরোনাম

ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু ২৪ জানুয়ারি

রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ২৪ জানুয়ারি হতে শুরু হচ্ছে ১৬তম ‘বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার’। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) আয়োজনে চারদিনব্যাপী এই মেলা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

আন্তর্জাতিক এই মেলায় প্রতিবছর প্রচুরসংখ্যক মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়ে থাকে। এ বছর, মেলাটিতে অংশ নিবে দেশ বিদেশের অন্তত ৬০০টি প্লাস্টিক মেশিনারি ও কাঁচামাল তৈরীর ব্র‍্যান্ড; মেলায় স্টল থাকবে প্রায় ৮০০টি। দর্শনার্থীদের জন্য প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ মেলাটি।

 

আরও দেখুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *