শিরোনাম

ঢাকা-নারিতা-ঢাকা” ফ্লাইট পরিচালনা স্থগিতকরণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড চলমান হজ অপারেশনস, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার নিরিখে আগামী ১ জুলাই ২০২৫ হতে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা করছে।

উপর্যুক্ত গন্তব্যের সম্মানিত যাত্রীসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, যে সকল সম্মানিত যাত্রী ১ জুলাই ২০২৫ পরবর্তী ফ্লাইটসমূহের ঢাকা-নারিতা-ঢাকা রুটে টিকিট ক্রয় করেছেন, তাঁরা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড বা পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন। সম্মানিত যাত্রী সাধারণকে বিমানের নিজস্ব সেলস্ অফিস/কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সাথে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ করা হল।

আরও দেখুন

প্রতিকূলতার মাঝেও বাটা বাংলাদেশের মুনাফায় ২৩৮ শতাংশ প্রবৃদ্ধি

চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা প্রতিকূলতার মধ্যেও প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *