শিরোনাম

ঢাকা রিজেন্সিতে মা দিবসের আয়োজন  

এই মা দিবসে ঢাকা রিজেন্সি আপনাকে আমন্ত্রণ জানায় মহীয়সী মায়ের জন্য এক বিশেষ আয়োজনের । এই বিশেষ দিনটিতে বিশেষ আয়োজনে থাকছে “ক্যান্ডেল লাইট ডিনার ডেট উইথ মম”–একটি ভালোবাসায় মোড়ানো সন্ধ্যা মাত্র ৬৬৬৬ টাকায়, যেখানে মায়ের সাথে গল্পে গল্পে ভরে উঠবে রাতের আকাশ। এছাড়াও, লেভেল-৬ এ অবস্থিত গ্রান্ডিওস রেস্টুরেন্টে থাকছে ৫০% ছাড়ে গ্র্যান্ড বুফে ডিনার মাত্র ৫৫৫৫ টাকায়, যেখানে আপনি আপনার মাকে উপহার দিতে পারেন এক রাজকীয় নৈশ ভোজের অভিজ্ঞতা। ফেসবুকে থাকছে “উইন এ মাদার’স ডে স্পেশাল কেক” প্রতিযোগিতা, যেখানে ঢাকা রিজেন্সির পোস্টে মাকে ট্যাগ বা মেনশন করলেই জিতে নিতে পারেন এক ওয়েল ডিজাইন্ড সারপ্রাইজ কেক… শুধুই আপনার মায়ের জন্য।

এই আয়োজন শুধু অতিথিদের জন্যই সীমাবদ্ধ নয়, বরং ঢাকা রিজেন্সি পরিবারকেও ছুঁয়ে গেছে অন্তর থেকে। এই বিশেষ দিনে সব সময়ই আলাদা করে বিশেষ আয়োজনের মাধ্যমে সম্মান জানানো হয় ঢাকা রিজেন্সির সকল কর্মজীবী মাকে—যাঁরা প্রতিদিনই দক্ষতা আর ভালোবাসার অনন্য ভারসাম্যে আগলে রাখেন প্রতিষ্ঠান ও পরিবার, উভয়কেই।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01713332661 নম্বরে.

আরও দেখুন

অনলাইনে শেরে বাংলা নগর মহিলা কলেজ শিক্ষার্থীদের ফি-চার্জ নেবে সোনালী ব্যাংক

  সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে রাজধানীর শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ শিক্ষার্থীদের বেতন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *