শিরোনাম

তীব্র তাপদাহ ও বিদ্যুৎ ঘাটতিতে ফরিদপুরে লোডশেডিং, ধৈর্য ধরার আহ্বান পল্লী বিদ্যুৎ সমিতির

ফরিদপুর প্রতিনিধি:

তীব্র তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় লোডশেডিং করা হচ্ছে।

সোমবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, জাতীয় গ্রিডে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কম-বেশি হওয়ার কারণে সিস্টেম সুরক্ষায় National Load Dispatch Center (NLDC) সময়ে সময়ে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে। এর ফলে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং পরিস্থিতি সামাল দিতে এলাকাভিত্তিক লোডশেডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সংকট সাময়িক এবং পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক হয়ে আসবে। এ সময় গ্রাহকদের ধৈর্য ধারণ ও সহযোগিতা কামনা করেছে সমিতি।
সাময়িক এ অসুবিধার জন্য ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরও দেখুন

দোহার উপজেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে গুরুত্ব

দোহার প্রতিনিধি: উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাকীর হোসেন খানের নেতৃত্বে খাদ্য ব্যবস্থাপনায় ইতিবাচক উদ্যোগ: ঢাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *