শিরোনাম

নতুন ঠিকানায় রূপালী ব্যাংকের ধানমন্ডি কর্পো: শাখা

গ্রাহকদের আরো আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি’র ধানমন্ডি কর্পোরেট শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ঢাকার সাত মসজিদ রোডের নিজাম শংকর প্লাজায় আরো বিস্তৃত পরিসরে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে স্থানান্তরিত শাখাটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় ঢাকা দক্ষিন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম, মো. মাসুদুল হাসান ও শাখা ব্যবস্থাপক এস.এম জুনায়েদ হাসানসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহক ও ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ৪৩তম সভা ২৩ মে শনিবার ব্যাংকের প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *