শিরোনাম

নারায়ণগঞ্জে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক্স-রে ও আল্ট্রাসাউন্ড মেশিন উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি জনগণের দোরগোরায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন ও আল্ট্রাসাউন্ড মেশিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান এ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, নারাযণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম. এ মোহাইমিন আল জিহান, বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. বেলায়েত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাসপাতালের মেডিকেল অফিসারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডে-কেয়ার সেবা চালু

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কর্মরত মায়েদের শিশুদের সুরক্ষা, পরিচর্যা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতের উদ্দেশ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *