দেশের নারীর ক্ষমতায়ন, জীবনমান উন্নয়ন ও তাঁদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশন এবং এবি ব্যাংক পিএলসি.-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে জয়িতা ফাউন্ডেশনে নিবন্ধিত নারী উদ্যোক্তা ও উদ্যোক্তা সমিতির অনুকূলে জয়িতা ফাউন্ডেশনের রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড এর আওতায় এবি ব্যাংক পিএলসি. ঋণ প্রদান করবে।
জয়িতা ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আফরোজা খান এবং এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
আরও দেখুন
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
২৩ হাজারেরও বেশি এন্ট্রির মাঝ থেকে যদি আপনাকে সেরা ফটোগ্রাফটি বেছে নিতে বলা হয়, তবে …
businessbarta.com সবার জন্য businessbarta.com