শিরোনাম

নারী উদ্যোক্তা সমাবেশে অংশগ্রহণ করেছে দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। “স্বপ্ন হবে সত্যি, সিএমএসএমই লোন বয়ে আনবে সমৃদ্ধি”-এই স্লোগানকে সামনে রেখে লংকাবাংলা ফাইন্যান্স তাদের বিশেষায়িত ঋণসেবা ও উদ্যোক্তা সহায়তা কার্যক্রম তুলে ধরছে।

০৮ মে থেকে ১১ মে, চার দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স দেশের নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। মেলায় প্রতিষ্ঠানটির স্টল নারী উদ্যোক্তাদের সিএমএসএমই খাতে সহজ শর্তে ঋণ গ্রহণের প্রক্রিয়া, প্রযোজ্য শর্তাবলি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ০৮ পর্যন্ত মেলা চলবে।

উল্লেখ্য, এই মেলায় ৭০ জনের অধিক নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন করছেন এবং ৪৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। লংকাবাংলা ফাইন্যান্সের উপস্থিতি নারীর ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

লংকাবাংলা ফাইন্যান্স বিশ্বাস করে, দেশের অর্থনীতির টেকসই উন্নয়নে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ অপরিহার্য। সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা ও সেবা প্রদান করে আসছে।

আরও দেখুন

আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে!

বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো নিয়ে এসেছে তাদের বিশেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *