শিরোনাম

নীলফামারী জেলা খাদ্য অফিসের কার্যক্রমে নতুন গতি, নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক

নীলফামারী প্রতিনিধি:

জনবান্ধব ও স্বচ্ছ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে নীলফামারী জেলা খাদ্য অফিস ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সরকারি খাদ্য সংগ্রহ, নিরাপদ খাদ্যশস্য সংরক্ষণ, ন্যায্যমূল্যে খাদ্য বিতরণ এবং সেবার মান উন্নয়নে জেলা খাদ্য অফিসের উদ্যোগ সাধারণ মানুষের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক-এর নেতৃত্বে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। সরকারি নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন, কৃষকদের কাছ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ধান-চাল সংগ্রহ, খাদ্য গুদাম ব্যবস্থাপনার মানোন্নয়ন এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য বিতরণ কার্যক্রমকে আরও কার্যকর করতে জেলা খাদ্য অফিস কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, দাপ্তরিক কার্যক্রমে জবাবদিহিতা ও সেবার গতি বাড়াতে নিয়মিত তদারকি, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় সভা এবং মাঠপর্যায়ে মনিটরিং অব্যাহত রয়েছে। এর ফলে সেবাগ্রহীতারা দ্রুত ও সহজে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সেবার মান উন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতায় নীলফামারী জেলা খাদ্য অফিসকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা নিরলসভাবে কাজ করছি।”
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, এ ধরনের ইতিবাচক উদ্যোগ ও সুশাসনভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকলে নীলফামারী জেলা খাদ্য অফিস ভবিষ্যতেও জনসেবার ক্ষেত্রে একটি অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আরও দেখুন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

    ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৭ আগস্ট, ২০২৬ সোমবার ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *