ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ে নাগরিকসেবা আরও সহজ, স্বচ্ছ ও সেবাবান্ধব করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমে সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) (অঃ দাঃ) জনাব আনিসুর রহমান দায়িত্বশীল ভূমিকা পালন করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ময়মনসিংহ বিআরটিএ কার্যালয় নিয়মিতভাবে যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসংক্রান্ত সেবা এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
জনাব আনিসুর রহমানের তত্ত্বাবধানে সেবাগ্রহীতাদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেবাপ্রার্থীদের অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর মাধ্যমে ময়মনসিংহ বিআরটিএর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে এবং আধুনিক, দক্ষ ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে এর কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।
businessbarta.com সবার জন্য businessbarta.com