সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) দেশের দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে ৭৫,০০০ পিস কম্বল প্রদান করেছে। ১০ নভেম্বর গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এর কাছে নমুনা কম্বল হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম। এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সাঈদুর রহমান, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ কামাল উদ্দিন সহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
রাঙ্গামাটি জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা
রাঙ্গামাটি প্রতিনিধি: নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: খাইরুল আজিজ খোকন: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে খাদ্য …
businessbarta.com সবার জন্য businessbarta.com