শিরোনাম

প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো ক্রাউন সিমেন্ট

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে ক্রাউন সিমেন্ট পিএলসি। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সাথে এ চুক্তি করে প্রাইম ব্যাংক।

চুক্তি অনুযায়ী, ক্রাউন সিমেন্ট পিএলসি-এর সকল কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও প্রতিষ্ঠানটি নিরবিচ্ছিন্নভাবে স্বয়ংক্রিয় করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে করবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ক্রাউন সিমেন্ট পিএলসি-এর গ্রুপ সিএফও মোহাম্মদ আহসান উল্লাহ, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র এসইভিপি ও এরিয়া হেড, ঢাকা, করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং সাজিদ রহমান, হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফলুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন; হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ; এসভিপি ও টিম হেড, করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং সালেহ মো. মাহফুজুল হাসান এবং ক্রাউন সিমেন্ট পিএলসি এর ডিজিএম ও হেড অব ট্রেজারি অ্যান্ড সিএমডি মো. মোকাররম হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

 

আরও দেখুন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের পরবর্তী সি-সিরিজের স্মার্টফোন সি১০০এক্স উন্মোচন করতে যাচ্ছে। স্মার্টফোনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *