শিরোনাম

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল সংযুক্ত আরব আমিরাত সরকার

ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৬:

 

সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত (UAE) সরকার। ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য ও নন-ফুড প্যাকেজ বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারের মধ্যে এসব মানবিক সহায়তা বিতরণ করা হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সচিব ড. মো. জাকারিয়া। এ সময় বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবি উপস্থিত ছিলেন।

রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবি বলেন, “বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে এবং তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে দেশের বিভিন্ন অঞ্চলে বহু পরিবার ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তাদের জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা পূরণে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ইউএই সরকারের এই মানবিক উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দুর্যোগ ও সংকটের সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার দেশটির অঙ্গীকারকে তুলে ধরে।

আরও দেখুন

জনস্বাস্থ্যসেবায় অগ্রযাত্রা নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের

নওগাঁ প্রতিনিধি: নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *