দেশের চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমান ১.০০ (এক) কোটি টাকা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শওকত আলী খান এর সভাপতিত্বে ২৪ আগস্ট ২০২৪ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব খান ইকবাল হোসেন, জনাব সালমা বানু, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স ফোরাম ও বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত
সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ৪৩তম সভা ২৩ মে শনিবার ব্যাংকের প্রধান …
businessbarta.com সবার জন্য businessbarta.com