শিরোনাম

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন

বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ নাসিরুজ্জামান ০৯ জানুয়ারি, ২০২৪ তারিখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্নার মাগফেরাত কামনায় মোনাজাত করেন। উল্লেখ্য, জনাব মোঃ নাসিরুজ্জামান ৮ জানুয়ারী ২০২৪ তারিখে ০৩ (তিন) বছরের জন্য দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এ সময় বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (দায়িত্বে) জনাব মোহাঃ গোলাম মাহাবুব, গোপালগঞ্জ ও ফরিদপুর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন

বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স সংগ্রহে এক অনন্য সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালে রেমিট্যান্স ৩.১৩ বিলিয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *