শিরোনাম

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: ২৭.০৯.২০২২

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর সঙ্গে সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি (Ghanshyam Bandari)।
এসময় তারা দ্বিপাক্ষিক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।এই সম্পর্ক কাজে লাগিয়ে দুই দেশই উপকৃত হতে পারে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি,টেকসই ও নবায়যোগ্য জ্বালানির ক্ষেত্রে দুই দেশ একসাথে কাজ করতে পারে বলে রাষ্ট্রদূতকে জানান প্রতিমন্ত্রী।
উল্লেখ্য,নেপাল থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির একটি ত্রিপক্ষীয় চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবছরের মধ্যেই চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

আরও দেখুন

খাদ্য ব্যবস্থাপনায় গতিশীলতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় কানিজ জাহান বিন্দুর নেতৃত্ব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের কাছে সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *