বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ যাহিদ হোসেন এর সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত ইতো নাওকি (H.E. Mr. ITO Naoki) আজ পহেলা নভেম্বর মঙ্গলবার সকালে বিমানের প্রধান কার্যালয় বলাকায় সাক্ষাৎ করেন।
বিমানের এমডি ও সিইও বলাকায় রাষ্ট্রদূতকে স্বাগত জানান। আনুষ্ঠানিক বৈঠকে জাপান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং গ্রাহক সেবা উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে জাপানের মান্যবর রাষ্ট্রদূত সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
আরও দেখুন
সংগীত শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আইপিডিসি
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬- চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রম যাতে …
businessbarta.com সবার জন্য businessbarta.com