শিরোনাম

আগামীকাল হতে সিলেট থেকে শারজাহ্ রুটে বিমানের সরাসরি ফ্লাইট শুরু।

তারিখ: ৩১শে অক্টোবর, ২০২২ খ্রি.:

যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ্ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। আগামীকাল ০১লা নভেম্বর মঙ্গলবার বিমানের ফ্লাইট বিজি২৫১ ঢাকা থেকে স্থানীয় সময় রাত ০৮:৪৫ টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে রাত ০৯.৩০ টায়, এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০:৩০টায় শারজাহ্-এর উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি শারজাহ্ পৌঁছাবে ০২ নভেম্বর বুধবার স্থানীয় সময় রাত ০২:০০ টায়।

ফিরতি ফ্লাইট শারজাহ থেকে ০২ নভেম্বর বুধবার রাত ০৩:৩০ টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে বুধবার সকাল ১০:১৫ টায়, এরপর সিলেট থেকে সকাল ১১:০০ টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১:৪০ টায়।

ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ্ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

আরও দেখুন

প্রাইম ব্যাংকের গ্রাহকরা নিশান গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড় পাবেন

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেড (নিশান)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *