শিরোনাম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সতর্কীকরণ বিজ্ঞপ্তি

সম্প্রতি একটি অসাধুচক্র একটি ফেইক ইমেইলের মাধ্যমে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক কিছু ট্রাভেল এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে’ মর্মে বার্তা ছড়াচ্ছে। বিষয়টি বিমান কর্তৃপক্ষের নজরে এসেছে। এ বিষয়ে বিমান-এর কোন সংশ্লিষ্টতা নেই। বিমান কর্তৃক ট্রাভেল এজেন্সিসমূহকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে কোন নোটিশ জারি করা হয়নি।

বিমান-এর নাম ও লোগো ব্যবহার করে প্রেরিত এ ধরনের ফেইক ইমেইল বার্তায় বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো। বিমান সম্পর্কিত বস্তুনিষ্ঠ তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট www.biman.gov.bd এবং www.biman-airlines.com ভিজিট করুন।

আরও দেখুন

মৃত্যুবার্ষিকী স্মরণে

আগামীকাল ৫ ফেব্রুয়ারি ২০২৫, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম-এর প্রিয় পিতা মরহুম মোঃ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *