শিরোনাম

ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি ৫০০ জন নারী ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ দিয়েছে

ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) রাজশাহী, যশোর এবং চাঁদপুরে ৫০০ জন নারী ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ দিয়েছে। এ নিবিড় প্রশিক্ষণ এই সম্ভাবনাময় খাতে তাদের ক্যারিয়ার গড়ায় সহায়ক হবে।

ব্র্যাক ব্যাংক উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ এবং বিএফডিএস বাংলাদেশের আটটি বিভাগের ১,৬০০ জন ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ‘স্বাবলম্বী তারা’ শিরোনামের পার্টনারশিপ কর্মসূচি হাতে নিয়েছে। এতে প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনো ফি দিতে হবে না।

এই প্রশিক্ষণ ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নপূরণ করতে এবং তাদের আর্থিক স্বাবলম্বীতা অর্জনের পথ প্রশস্ত করতে সাহায্য করবে। এটি সম্ভাবনাময় খাতের প্রতি ব্র্যাক ব্যাংক তারা’র দৃঢ় প্রতিশ্রুতি এবং নারীর ক্ষমতায়নে কাজ করার নিরন্তর প্রচেষ্টার প্রতিফলিত।

আরও দেখুন

এসপ্রেসো লাউঞ্জ ৪০টিরও বেশি পদের সমাহারে কর্পোরেট বুফে লাঞ্চ চালু করেছে

১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে: বনানীর এসপ্রেসো লাউঞ্জ একটি মনোরম ও আন্তরিক পরিবেশে ৪০টিরও বেশি পদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *