শিরোনাম

ময়মনসিংহ ও কুমিল্লায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসির ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের সিএফও মোঃ নূরুল আলম এফসিএমএ, এফসিএ (ডিএমডি) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান মোল্লা, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। পৃথক সময়ে অনুষ্ঠিত এসব সম্মেলনে বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকগন অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার ব্যাংকের সকল সূচকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে নির্দেশনা প্রদান করেন। এছাড়া সিএমএসএমই ঋণ বিতরন বৃদ্ধি, স্বল্প সুদে আমানত সংগ্রহ, ফরেণ রেমিটেন্স বৃদ্ধি, শ্রেণীকৃত এবং অবলোপনকৃত ঋণ আদায়-হ্রাস ও গ্রাহক সেবার মান উন্নয়নের উপর তিনি গুরুত্বারোপ করেন।

 

আরও দেখুন

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে অংশীদারিত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *