শিরোনাম

যমুনা ব্যাংক লিমিটেড এর ভাঙ্গা শাখার শুভ উদ্বোধন

আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড ফরিদপুরে “ভাঙ্গা শাখা” উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়াও অনুষ্ঠানটিতে প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং উক্ত শাখার শাখা ব্যবস্থাপক সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ। এসময় ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যাংকের সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুন

পুঁজিবাজার থেকে ১,৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ

দেশের পুঁজিবাজার থেকে সর্বোচ্চ ১,৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ। এরই মাধ্যমে, বাংলাদেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *