শিরোনাম

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠন করার প্রত্যয়।

গত বৃহস্পতিবার দুপুরবেলা ও রাতের বেলায় জামালপুর সদর উপজেলার মেষ্টা ও দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি।

এ সময় তিনি আরো বলেন যে আগামীতে যে নির্বাচন হবে এই বছরের শেষে বা ২০২৪ সালের জানুয়ারিতে, সেই নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সে আবেদনই আপনাদের কাছে জানাই।’

১৪ বছরে আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, আজকে বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছে উন্নয়নের রোল মডেল হিসেবে। এই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

আরও দেখুন

ঈদ শুভেচ্ছা ও জনসেবার অঙ্গীকারে নাছির উদ্দিন পাখি

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৫নং রশিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *