শিরোনাম

সেবার মানোন্নয়নে এগিয়ে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস

জামালপুর প্রতিনিধি:

সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিরের নেতৃত্বে নাগরিকসেবায় বাড়ছে গতি ও শৃঙ্খলা:

নাগরিকদের পাসপোর্টসেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে কাজ করে যাচ্ছে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস। সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানো, আবেদন প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত নিয়মে সেবা নিশ্চিত করতে অফিসটির কার্যক্রমে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

এ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবির। দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদার মনোভাবের মাধ্যমে তিনি অফিসের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনতে কাজ করছেন।

পাসপোর্ট আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা প্রদান, আবেদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সহযোগিতা এবং সেবার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে জামালপুর ও আশপাশের এলাকার মানুষের কাছে পাসপোর্ট অফিসের সেবাব্যবস্থা আরও গ্রহণযোগ্য হয়ে উঠছে।

রিয়াদ রায়হান আবিরের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সরকারি সেবাকে আরও কার্যকর ও জনমুখী করার উদ্যোগ অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও আধুনিক ও উন্নত প্রযুক্তিনির্ভর পাসপোর্টসেবা নিশ্চিত করতে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সেবাপ্রত্যাশীরা।

আরও দেখুন

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তব্য রাখছেন প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, প্রফেসর ড. জালাল আহমদ ও উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম।

চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ৭৩তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত রাসূলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *