শিরোনাম

সেবার মানোন্নয়নে এগিয়ে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস

রাজশাহী প্রতিনিধি:

দক্ষ নেতৃত্বে নাগরিকসেবায় আস্থা বাড়াচ্ছেন উপপরিচালক মোক্তার হোসেন:

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে নাগরিকসেবার মানোন্নয়ন ও সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে গুরুত্ব দিয়ে কাজ চলছে। আধুনিক ও জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছেন অফিসটির উপপরিচালক মোক্তার হোসেন।

সেবাপ্রত্যাশীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ, তথ্য প্রদানে সহযোগিতা এবং নির্ধারিত প্রক্রিয়ায় পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদানে অফিসটির কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা নাগরিকরা যাতে সহজে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপপরিচালক মোক্তার হোসেনের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্বশীলতা ও সেবামুখী মনোভাব আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত। নাগরিকদের সময় ও ভোগান্তি কমিয়ে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে সেবা দেওয়াই তাঁর নেতৃত্বাধীন কার্যালয়ের অন্যতম লক্ষ্য।

রাজশাহী বিভাগের মানুষের জন্য পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সেবা আরও সহজ, গতিশীল ও জনবান্ধব করতে ভবিষ্যতেও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সেবাপ্রত্যাশীদের।

আরও দেখুন

জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে গবেষণায় অর্থায়ন করবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি-এর বিশেষ করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় কৃষিভিত্তিক একটি গবেষণা প্রকল্প বাস্তবায়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *