শিরোনাম

“সোনালী ব্যাংকের ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড’ লাভ”

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২’ প্রতিযোগিতায় রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ লাভ করেছে সোনালী ব্যাংক পিএলসি।

২০২২ সালে সকল সূচকে ভালো অর্জন করার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে প্রথম স্থান অর্জন করায় সোনালী ব্যাংক পিএলসি এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে।

৭ নভেম্বর, ২০২৩ তারিখে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনালী ব্যাংক পিএলসি এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টরের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

জাতীয় অর্থনীতিতে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাণাধীন পেশাগত শিক্ষাপ্রতিষ্ঠান আইসিএমএবি ২০০৭ সাল হতে এ পুরস্কার প্রদান করে আসছে।

আরও দেখুন

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *