শিরোনাম

স্কয়ার মাতা’র ৯১তম জন্মদিনে উদ্বোধন করা হলো অনিতা সেন্টার

৫ আগস্ট ২০২৩ স্কয়ার মাতা’র ৯১তম জন্মদিন। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর নতুন ভবনের উদ্বোধন করা হয়। উত্তরার ৭ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ৭৭ নম্বর প্লটে নির্মিত নতুন এই ভবনের নামকরণ করা হয়েছে ”অনিতা সেন্টার”। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপ-এর চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, পরিচালক তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ও স্কয়ার গ্রুপ-এর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মীবৃন্দ। এখন থেকে স্কয়ার টয়লেট্রিজের এই ভবন, “অনিতা সেন্টার” স্কয়ার টেক্সটাইলস্ পিএলসি এর নতুন কর্পোরেট অফিস হিসেবে ব্যবহৃত হবে।

আরও দেখুন

সংগীত শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আইপিডিসি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬- চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রম যাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *