শিরোনাম

সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা”

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে সরকারি বাণিজ্যিক অডিট আপত্তি ও নিষ্পত্তি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

০৬ মে বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জনাব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ।

ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ও পরিচালক জনাব মোহাম্মদ মাসরুরূল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে অংশগ্রণ করেন সরকারি বাণিজ্যিক অডিট অধিদপ্তরের পরিচালক জনাব মুহাম্মদ খাদেমুল বাশার ও উপপরিচালক জনাব ফারহানা বিনতে মোশাররফ।

এতে ব্যাংকের সকল জেনারেল ম্যানেজার’স অফিস প্রধান, প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান, সকল শাখা প্রধান ও শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের অডিট সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আরও দেখুন

ইদে ঘরমুখো মানুষের ইদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নির্দেশ : মাননীয় প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান

ঢাকা, রবিবার, ০৮ মার্চ ২০২৬ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর, ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *