জয়পুরহাট প্রতিনিধি:
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম সফল বাস্তবায়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জয়পুরহাট জেলা খাদ্য অফিস। দক্ষ নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার খাদ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদের নেতৃত্বে সরকারি নির্দেশনা বাস্তবায়ন, ধান-চাল সংগ্রহ কার্যক্রম এবং খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। কৃষক ও ভোক্তাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে খাদ্য বিভাগের বিভিন্ন উদ্যোগ জনগণের মধ্যে প্রশংসিত হচ্ছে।
জেলার বিভিন্ন উপজেলায় খাদ্য গুদামের কার্যক্রম তদারকি, খাদ্যশস্যের মান নিয়ন্ত্রণ এবং সরকারি খাদ্য কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং অব্যাহত রয়েছে। এর ফলে খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, জেলা খাদ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা এবং নেতৃত্বের কারণে সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়নে জয়পুরহাট একটি ইতিবাচক উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সচেতন মহল।
জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি ও সেবা সহজীকরণে জয়পুরহাট জেলা খাদ্য অফিসের ভূমিকা আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা সবার।
businessbarta.com সবার জন্য businessbarta.com