শরীয়তপুর, প্রতিনিধি:
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্য ব্যবস্থাপনার সুষ্ঠু তদারকি এবং নাগরিকসেবা আরও সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। এ কার্যক্রমে জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে অফিসের কার্যক্রমকে আরও সেবামুখী ও গতিশীল রাখতে ভূমিকা রাখছেন।
জেলা খাদ্য অফিসের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ, সরকারি গুদাম ব্যবস্থাপনা, ওএমএসসহ বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির সমন্বয় এবং নাগরিকদের প্রয়োজনীয় সেবা নির্ধারিত প্রক্রিয়ায় প্রদানের লক্ষ্যে নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি সেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়মতো সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবিরের নেতৃত্বে শরীয়তপুর জেলা খাদ্য অফিস জনগণের আস্থা অর্জনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারি নীতিমালা অনুসরণ করে দক্ষ ও মানবিক সেবা প্রদানের মাধ্যমে এ দপ্তর জেলার খাদ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
businessbarta.com সবার জন্য businessbarta.com