শিরোনাম

বাংলাদেশ ব্যাংকের Bangla QR রিলস মেকিং কম্পিটিশনে জনতা ব্যাংক কর্মকর্তার সাফল্য

বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত Bangla QR রিলস মেকিং কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০ জুলাই, ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মোঃ মোস্তাকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী দশজনকে পুরস্কার প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, হেড অব বিএফআইইউ, নির্বাহী পরিচালক ও পরিচালকগণ।

উল্লেখ্য, পুরস্কার প্রাপ্ত উক্ত দশ জন প্রতিযোগীর মধ্যে জনতা ব্যাংক পিএলসি, গংগাচড়া শাখায় কর্মরত কর্মকর্তা জনাব তুষার কান্তি রায় অন্যতম। পুরস্কার প্রাপ্ত প্রফেসনাল কন্টেন্ট ক্রিয়েটর প্রতিযোগীদের মধ্যে একমাত্র তুষার কান্তি রায় ননপ্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর যিনি ব্যাংকিং কার্যক্রমের সহিত জড়িত- যা জনতা ব্যাংক পিএলসি. এর জন্য একটি গর্বের বিষয়।

পরবর্তীতে মাননীয় এমডি মহোদয় Bangla QR রিলস মেকিং কম্পিটিশনের পুরস্কার প্রাপ্তির জন্য জনাব তুষার কান্তি রায়-কে জনতা ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উক্ত কর্মকর্তার সঙ্গে একটি ফটোসেশনে অংশগ্রহন করেন। এমসয়ে জনাব মোহাম্মদ আনিস, মহাব্যবস্থাপক (আইসিটি) ডিভিশন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

জনবান্ধব সেবায় এগিয়ে ভোলা জেলা খাদ্য অফিস, নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সরোয়ার আমিন সনি

ভোলা, প্রতিনিধি: দক্ষ নেতৃত্ব, স্বচ্ছতা ও সেবার মানোন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টায় ভোলা জেলা খাদ্য অফিসে ইতিবাচক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *