শিরোনাম

টাঙ্গাইলে সোনালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের আয়োজনে এর আওতাধীন শাখাসমূহ এবং টাঙ্গাইল কর্পোরেট শাখা প্রধানদের নিয়ে এক ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুলাই বুধবার প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস, ঢাকা নর্থের জিএম ইনচার্জ জনাব মোহাম্মদ ইসমাইল।

প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব এস. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জিএম অফিস ঢাকা নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মো. ফেরদৌস সেরনিয়াবাত ও টাঙ্গাইল কর্পোরেট শাখা প্রধান জনাব মোহাম্মদ মতিউর রহমান।

সভায় প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের প্রধান, এর নিয়ন্ত্রণাধীন ১৬টি শাখা প্রধান এবং কর্পোরেট শাখা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আরও দেখুন

জনবান্ধব সেবায় এগিয়ে দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

দিনাজপুর প্রতিনিধি: দক্ষ নেতৃত্বে নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন দিনাজপুর প্রতিনিধি: নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *