গতকাল চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর আয়োজনে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট-এর ট্রেনিং হলে তার ঢাকাস্থ ট্রেক হোল্ডার কোম্পানিজ-এর কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেনটেটিভদের জন্য দুই দিনের সিকিউরিটিজ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির শুরু করে যা ০৪ অগস্ট শেষ হবে । উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন কমপ্ল্যায়েন্স, ইন্সপেকশন এন্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা- জনাব মোঃ জাহিদুল ইসলাম, জনাব দেওয়ান জাহিদুল ইসলাম ও জনাব মোঃ রবিউল আউয়াল। এতে উপস্থিত ছিলেন, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক, জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, ডিজিএম এন্ড হেড অফ আইটি সার্ভিসেস জনাব হাসনাইন বারি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ । অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসই-র ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান জনাব এম সাদেক আহমেদ।
আরও দেখুন
ভালুকা উপজেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসান আলী মিয়ার নেতৃত্ব
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা খাদ্য অফিসে সরকারি খাদ্য ব্যবস্থাপনা, খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম এবং সাধারণ …
businessbarta.com সবার জন্য businessbarta.com