শিরোনাম

যমুনা ব্যাংক লিমিটেড এর ভাঙ্গা শাখার শুভ উদ্বোধন

আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড ফরিদপুরে “ভাঙ্গা শাখা” উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়াও অনুষ্ঠানটিতে প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং উক্ত শাখার শাখা ব্যবস্থাপক সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ। এসময় ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যাংকের সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুন

চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি১০০

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে যৌথ উদ্যোগে এক রোমাঞ্চকর চ্যালেঞ্জের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *