আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড ঢাকা জেলার রামপুরায় “বনশ্রী শাখা” উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও স্বতন্ত্র পরিচালক মোঃ হুমায়ুন কবির খান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়াও অনুষ্ঠানটিতে প্রধান কার্য্যালয়ের কর্মকর্তা এবং উক্ত শাখার শাখা ব্যবস্থাপক সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ।
আরও দেখুন
আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে!
বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো নিয়ে এসেছে তাদের বিশেষ …
businessbarta.com সবার জন্য businessbarta.com