যমুনা ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হলো গাজীপুরের একটি রিসোর্টে। সম্মেলনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, মোঃ সিরাজুল ইসলাম ভরসা, স্বতন্ত্র পরিচালক মোঃ হুমায়ুন কবির খান ও এম. মুর্শিদুল হক খান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্য্যালয়ের উর্ধ্বতন কর্মকতা, বিভাগীয় প্রধান ও সকল শাখার ব্যবস্থাপক গণ। সম্মেলনে ২০২২ সালের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের জন্য ব্যাংকের বেশ কিছু শাখা ও ডিভিশনকে চেয়ারম্যান এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয় এবং ব্যাংকের উন্নতি ও ব্যবসা সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
আরও দেখুন
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে অংশীদারিত্বে …
businessbarta.com সবার জন্য businessbarta.com